মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
পটুয়াখালীর বাউফল হাসপাতালের প্রসূতি অপারেশন থিয়েটার দুই বছর ধরে তালা বদ্ধ।

পটুয়াখালীর বাউফল হাসপাতালের প্রসূতি অপারেশন থিয়েটার দুই বছর ধরে তালা বদ্ধ।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে প্রসূতি অপারেশন থিয়েটারে গত দুই বছর ধরে তালা ঝুলছে । এতে বিপাকে পড়েছেন উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ের মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের প্রসূতিরা। আর অযত্ন অবেহলায় নষ্ট হয়ে যাচ্ছে হাসপাতালের অস্ত্রোপাচার (ওটি) কক্ষে থাকা কোটি টাকার সরকারি সরঞ্জাম। হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২১ সালের শুরুর দিকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনে মা ও প্রসূতি ইউনিটে স্থাপন করা হয় অত্যাধনিক প্রসূতি অপারেশন থিয়েটার কক্ষ।

ওই বছরের ২৩জুন শুরু হয় প্রসূতি অস্ত্রোপাচার। সর্বশেষ অস্ত্রেপাচার হয় একই বছরের ২৭ জুলাই। সেপ্টম্বর মাসে গাইনি বিশেষজ্ঞ ও সার্জন নুপুর আক্তারকে বদলি করে দেয়া হয়। তার কিছু দিনই পরই অ্যানেস্থেসিয়া চিকিৎসক জামশেদও বদলি হয়ে যান। এতে অত্যাধনিক অস্ত্রোপাচার কক্ষ চালুর ১ মাস না যেতেই বন্ধ প্রসূতি অস্ত্রোপাচার। নতুন কোন গাইনি বিশেষজ্ঞ (সার্জন) ও অবেদনবিদ (অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ)যোগদান না করায় দুই বছর ধরে তালা ঝুলছে অপারেশন থিরেয়টারে ।

সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত প্রসূতি অপারেশন থিয়েটার কক্ষের দরজায় তালা ঝুলছে। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় অযত্নে অবহেলায় পড়ে রয়েছে কোটি টাকা মূল্যের আধুনিক যন্ত্রাপানি ও সরঞ্জাম। ধুলো বালি আর কার্যক্রম না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে এসব যন্ত্রপাতি ও সরঞ্জাম। এ যেনো দেখার কেউ নেই।

উপজেলার পূর্বকালাইয়া গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ‘৮মাস আগে আমার সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। নরমালভাবে সন্তান প্রসবে জটিলতা দেখা দেয়। হাসপাতালে ডাক্তার না থাকায় বাহিরের ক্লিনিকে সিজার করি। যার ব্যয় বহন করতে আমার ধার দেনা করতে হয়।’ এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘চিকিৎসক সংকটের কারণে অস্ত্রোপাচার বন্ধ রয়েছে। এখানে কোনো চিকিৎসক আসতে চায় না।

পদায়ন করা হলে মন্ত্রাণালয়ে তদবির করে অন্যত্র চলে যায়। ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে একাধিক বার চাহিদা পাঠিয়েছি।’ এ বিষয় পটুয়াখালী জেলা সিভিল সার্জন এসএম কবির হাসান বলেন,‘ শুধু বাউফল নয়, জেলার বিভিন্ন হাসপাতালেই প্রসূতি অস্ত্রো পাচার বন্ধ রয়েছে। আমাদের চিকিৎসক সংকট দূর করতে মন্ত্রাণালয়ে চিঠি পাঠিয়েছি বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD