মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
গৌরনদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গৌরনদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স:  বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকা থেকে খাদিজা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তবে নিহতের স্বজনদের দাবি, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন খাদিজাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

খাদিজা কালকিনি উপজেলার কয়েরিয়া গ্রামের শাহজাহান চৌকিদারের মেয়ে ও কালনা গ্রামের নাইম মল্লিকের স্ত্রী।

নিহতের ভাই রুহুল আমীন অভিযোগ করে বলেন, ১২ বছর আগে কালনা গ্রামের বাদশা মল্লিকের ছেলে নাইম মল্লিকের সঙ্গে তার বোন খাদিজার পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার বোনকে বিভিন্ন কারণে অত্যাচার-নির্যাতন করতো বোন জামাতা নাইম। এমনকি বিভিন্ন সময়ে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় বুধবার (১ নভেম্বর) রাতের কোনো এ সময় খাদিজাকে পরিকল্পিতভাবে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে স্বামী নাইম ও তার সহযোগীরা।

তিনি আরও বলেন, তার বোন জামাতা সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি তার বোন জানতো, এ কারণেও খাদিজাকে হত্যা করা হতে পারে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নিহতের স্বামী নাইম মল্লিকের বড় ভাই সেন্টু মল্লিক বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় খাদিজাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন। পরে সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার সহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD