মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
আমতলীতে ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় শিশু কন্যা নিহত

আমতলীতে ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় শিশু কন্যা নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের উত্তর গাজীপুর নামক স্থানে ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় জামিলা নামের পাঁচ বছরের এক শিশু কন্যা নিহত হয়ছে।

ঘটনা ঘটেছে বুধবার বেলা ১১ টার দিকে। জানাগেছে, উপজেলার উত্তর গাজীপুর এলাকার মিরাজ মৃধার পাঁচ বছরের শিশু কন্যা বুধবার বেলা ১১ টার দিকে রাস্তা পাড় হচ্ছিল। এ সময় চাল বোঝাই ব্যাটারী চালিত অটোরিক্সা শিশুটিকে চাপায় দেয়।

রক্তাক্ত অবস্থায় স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

এ ঘটনার পরপর অটো রিক্সা চালক জুলহাস গাড়ীটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে। পুলিশ গাড়ীটি জব্দ করেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শিশুটি রাস্তা পাড় হওয়ার সময় অটোরিক্সার চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘাতক গাড়ী জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD