মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, বরিশালে তিন জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, বরিশালে তিন জেলের কারাদণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের আড়িয়াল খা ও কীর্তনখোলা নদীতে প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে একবছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার মানিক মজুমদারের ছেলে আরাফাত মজুমদার (২৬), বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন চুরামন এলাকার মোতাহার মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) ও একই এলাকার রহমান মৃধার ছেলে আজিজুল মৃধা (২৭)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে বরিশালের আড়িয়াল খা ও কীর্তনখোলা নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় নদী থেকে ছয় জেলেকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপর তিন জনের বয়স কম হওয়ায় তাদের পরিবারের লোকজনের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার জালগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD