মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ বিক্রেতাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ বিক্রেতাকে জরিমানা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ বিক্রেতাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত ইলিশ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সদর বাজারে ইলিশ মাছ বিক্রি করছিলেন উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের চান মিয়ার ছেলে সোহেল মিয়া।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের আদালত অভিযান চালিয়ে মাছ বিক্রেতা সোহেল মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ সময় জব্দ করা ছয় কেজি ইলিশ মাছ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, পেশকার নাজির সোহেল আমিন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD