মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে যুব মহিলা লীগের নেত্রীর বিরুদ্ধে গরু চুরির অভিযোগ

বরিশালে যুব মহিলা লীগের নেত্রীর বিরুদ্ধে গরু চুরির অভিযোগ

Sharing is caring!

অনলাইন ডেক্স:  বরিশাল নগরীর কাশিপুর এলাকা থেকে গভীর রাতে গরু চুরির ঘটনায় ফারজানা রেজা নামের এক যুব মহিলা লীগের নেত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

গরুর মালিক কাশিপুর বাজার সংলগ্ন এলাকার আ’লীগ নেতা হুমায়ুন কবির গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বরিশাল এয়ারপোর্ট (বিমান বন্দর) থানায় ওই নেত্রী ও তার দুই সহযোগীর বিরুদ্ধে গরু চুরির ঘটনায় অভিযোগ দেন। এয়ারপোর্ট থানার এএসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গরু চুরির অভিযোগে ঘটনাস্থল থেকে ফারজানা রেজা ও তার সহযোগী দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানার নেয়া হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে প্রয়োজনে ডাকা হলে অভিযুক্তরা থানায় আসবেন । জানা গেছে, নিজেকে যুব মহিলা লীগের নেত্রী দাবী করা ফারজানা রেজা গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১ টার দিকে পিক-আপ গাড়িতে গরু চুরি করে নেয়ার সময় স্থানীয় জনতার হাতেনাতে ধরে ফেলে।

পিক-আপে গরু উঠানোর সময়ে স্থানীয়দের রোসানলে পরে গরু চোরের নেতা ফারজানা রেজাসহ তার সহযোগিরা। ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে আসে গরুর মালিক স্থানীয় ওয়ার্ড আ’লীগ নেতা হুমায়ুন কবির। তিনি ঘটনাস্থলে এসে তার গবাদিপশু সনাক্ত করেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে অভিযুক্তদের থানায় নিয়ে যায়। অভিযুক্ত ফারজানা রেজার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

বাসার মালামাল ঝালকাঠি ভাসন্ডা ইউনিয়নের চৌপালা গ্রামের বাড়িতে নেয়ার জন্য পিক-আপ গাড়িটি আনা হয়েছিল। কোন গরু চুরির ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি ঢাকায় রাজনীতি করতেন।

এখন ঢাকা থেকে বরিশাল ও ঝালকাঠিতে রাজনীতি করতে এসেছেন। কাশিপুর বাজার সংলগ্ন এলাকার হুমায়ুন কবির তার স্বার্থ চরিতার্থ আদায় করতে না পেরে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এই গরু চুরির ঘটনা সাজিয়েছে। হুমায়ুন কবির বলেন, গরু চুরির ঘটনার সকল তথ্য প্রমাণসহ ভিডিও তার হাতে রয়েছে।

ভিডিওটি আগামীকাল এয়ারপোর্ট থানার ওসি সাহেবকে দিয়ে দিবো। স্বার্থ চরিতার্থ আদায় প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। কারণ, তার কার্যকলাপ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে এলাকাবাসি জানেন। এলাকার যে কোন ব্যক্তির কাছে জানতে চাইলে তার চরিত্র এবং কার্যকলাপ সম্পর্কে সত্যতা জানতে পারবে।

এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, গরু চুরির বিষয়ে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD