মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
চেয়ারম্যান ও ৬ ইউপি সদস্যের নামে চাল আত্মসাতের মামলা

চেয়ারম্যান ও ৬ ইউপি সদস্যের নামে চাল আত্মসাতের মামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৬ ইউপি সদস্যের বিরুদ্ধে দুস্থদের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেছেন ওই ইউপির সংরক্ষিত সদস্য।

বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা মামলা তদন্ত করে দুদককে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী কামরুল ইসলাম।

মামলার বাদী ফাতেমা আক্তার লিপি মাধবপাশা ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

বিবাদীরা হলেন – মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাহাবুব শিকদার, ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. খলিলুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী বেগ, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান,  ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বশির শিকদার ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল বাশার হাওলাদার।

নালিশীর বরাতে বেঞ্চ সহকারী জানান, মামলায় বাদী সংরক্ষিত ইউপি সদস্য অভিযোগ এনেছেন ইউপি চেয়ারম্যানসহ ৬ সদস্য পরস্পর যোগসাজশে অসহায় দুস্থদের জন্য বরাদ্দকৃত ১৭.৬৭০ মেট্রিক টন চাল উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন। বিবাদীরা একইভাবে জিআর, কাবিখা, টিআর, কাবিটা, কর্মসৃজন কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের চাল, গম ও নগদ টাকা আত্মসাৎ করেছে বলে নালিশীতে উল্লেখ করেছেন বাদী সংরক্ষিত সদস্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD