মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
এক হাজার ইয়াবাসহ আটক ২

এক হাজার ইয়াবাসহ আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশাল নগরের আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।

এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল গোপান সংবাদের ভিত্তিতে নগরের ফলপট্টি এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এক হাজার ইয়াবাসহ পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর এলাকার মো. বাবুল (৪২) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা এলাকার সজল ঘরামীকে (৩২) আটক করা হয়।

তাদের নামে মামলা দায়ের শেষে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD