রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
শেখ হাসিনার হাত ধরেই দেশের বর্তমান যত অর্জন

শেখ হাসিনার হাত ধরেই দেশের বর্তমান যত অর্জন

Sharing is caring!

অনলাইন ডেক্স: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, দেশের বর্তমান যত অর্জন তা শেখ হাসিনার হাত ধরেই এসেছে। তাই আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে আপনাদের ভোট চাই।

শেখ হাসিনাকে ভোট দিলে দেশে আরও দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁওয়ে চাঁন মিয়া পণ্ডিত কমিউনিটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। ২০০১ সালে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার এই কমিউনিটি ক্লিনিক প্রকল্পটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনার সরকার ২০০৯ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এটি আবারো অগ্রাধিকার ভিত্তিতে চালু করে আপনাদের জন্য সেবার দার উন্মুক্ত করেছেন।

তিনি আও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব মানুষের জন্য সেবার ব্যবস্থা করেছেন সরকার। এখন আর বিনা চিকিৎসায় মানুষ মারা যায় না। দেশে কয়েকটি বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হয়েছে। দেশের সব নাগরিক সেখানে চিকিৎসা সেবা নিচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মবিন সুজন ও কমিউনিটি ক্লিনিকের জমিদাতা আব্দুর রাজ্জাক।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুউল্ল্যাহ সৌরবের সভাপতিত্বে  উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD