রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
লন্ডন থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র মানুষ বুঝে গেছে

লন্ডন থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র মানুষ বুঝে গেছে

Sharing is caring!

অনলাইন ডেক্স : লন্ডন থেকে পল্টনের দেশ বিরোধী ষড়যন্ত্র মানুষ বুঝে গেছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, বিএনপি-জামাত চক্র বিদেশি হস্তক্ষেপ চেয়ে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, দল নিয়েও ষড়যন্ত্র চলছে। দলের ভেতর এবং বাইরের সুবিধাভোগী কতিপয় নেতা বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জেলা আ.লীগের ঐক্য নষ্ট করতে ষড়যন্ত্র করছে। তাদেরও প্রতিহত করতে হবে।

উপজেলা আ.লীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা আ.লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও মংক্যচিং চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জব্বার ও অ্যাডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙা উপজেলা আ. লীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান, জেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জুয়েল চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহিনা আকতার ও পানছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।

বক্তারা বলেন, বছরের পর বছর দলের নাম ভাঙ্গিয়ে সুবিধা নেওয়া রণ বিক্রম, সমির দত্ত, জাহেদুল আলম, রফিকুল আলম নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রে মেতেছে। বার বার দল বিরোধী কর্মকাণ্ড করার পরও জেলা আওয়ামী লীগ সহ্য করে গেছে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ২৫ কোটি টাকা ব্যয়ে চেঙ্গী নদীর ওপর নির্মিত ৯৬ ফুট দীর্ঘ গার্ডার ব্রিজ, মহালছড়ি সরকারি কলেজের চারতলা আইসিটি ভবন, সাত কিলোমিটার দীর্ঘ দুটি পাকা সড়কসহ বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD