মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বোরহানউদ্দিনে ডাকাতি, ১৩ ভরি স্বর্ণালংকার লুট

বোরহানউদ্দিনে ডাকাতি, ১৩ ভরি স্বর্ণালংকার লুট

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ লুট করে নিয়ে যায়।

ডাকাতদের বাধা দিতে গিয়ে তাদের হামলায় গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা নুরে আলম শিপন। তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বড় মানিকা ইউনিয়নে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভোর রাতের দিকে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরামতগঞ্জ বাজার সংলগ্ন শানু মিয়ার বাড়িতে জানালার গ্রিল ভেঙে প্রবেশ করে একদল ডাকাত। এসময় ডাকাতদের বাধা দিতে গেলে গৃহকর্তা নুরে আলম শিপনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ডাকাত দল। লুটে নেয় ১৩ ভরি স্বর্ণসহ ৪ লক্ষাধিক টাকা।

আহত শিপন জানান, রাত আনুমানিক ২টায় একদল ডাকাত তার বসতঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে ডাকাতরা তার মুখে টর্চলাইটের আলো ফেলেন। ডাকাতদের মুখে গামছা বাঁধা ছিল। এ দৃশ্য দেখে চমকে ওঠেন তিনি। কোনো কিছু বুঝে ওঠার আগে ৮ থেকে ১০ জনের ডাকাত দল তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

খবর পেয়ে সকালের দিকে ভোলার সহকারী পুলিশ সুপার ও বোরহানউদ্দিন থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন গৃহকর্তা শিপন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD