শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
আন্তর্জাতিক গুম দিবসে জনি কামরুলের নেতৃত্বে মৌন মিছিল

আন্তর্জাতিক গুম দিবসে জনি কামরুলের নেতৃত্বে মৌন মিছিল

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির নেতাকর্মী এবং সমর্থকদের মাঝ থেকে বর্তমান ফ্যাসিবাদী অবৈধ ভোটচোর সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশ নেয়া নিরীহ কর্মী যারা গুমের শিকার হয়েছেন তাদের স্বরণে বিগত বছরের ন্যায় এবারো ৩০ শে আগস্ট আন্তর্জাতিক গুম দিবস সারাদেশের ন্যায় বরিশালেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার সংগ্রামী আহবায়ক ছাত্রদলের সোনালী ফসল মোঃ রফিকুল ইসলাম জনি এবং বিপ্লবী সদস্য সচিব মোঃ কামরুল আহসানের নেতৃত্বে বুধবার সকালে সদর রোডে মুখে কালো কাপড় এবং কালো পতাকা হাতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের মৌন মিছিল অনুষ্ঠিত হয় ।

বি এন পি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদর রোড হয়ে খান বাহাদুর হেমায়েত উদ্দীন রোড , চকবাজার , কাটপট্টি ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলের সমাপ্তি ঘোষনা করা হয় । এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম জনি এবং সদস্য সচিব মোঃ কামরুল আহসান বলেন , বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় ফ্যাসিবাদী সরকার কে ক্ষমতা থেকে সরিয়ে অবরুদ্ধ গণতন্ত্র কে মুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এস এম জিলানী এবং সংগ্রামী সদস্য সচিব রাজীব আহসানের নেতৃত্বে আগামী দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে হারানো গণতন্ত্র উদ্ধারে সকল কে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে । গুমের সাথে জড়িত সকল কালপ্রিটদের সুষ্ঠু বিচারের আওতায় আনা কেবলমাত্র তখনই সম্ভব হবে । যাতে করে ভয়াবহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD