মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
‘কারাগারে থে‌কেই গণতন্ত্রের সংগ্রাম করছেন খালেদা’

‘কারাগারে থে‌কেই গণতন্ত্রের সংগ্রাম করছেন খালেদা’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৬ কোটি মানুষের নেত্রী, গণতন্ত্রের প্রতীক ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক খালেদা জিয়া এখন কারারুদ্ধ। কারাগারে থে‌কেই তিনি গণতন্ত্র পুনঃরুদ্ধারের  জন্য সংগ্রাম করে যাচ্ছেন। 

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শনিবার (১ জুন) টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের চত্বরে  আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী ‍উপলক্ষে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) হয়তো ইবাদত করছেন। তি‌নি প্রতি সপ্তাহে মেসেজ পাঠান দলকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ রাখ‌তে। আমরা (‌বিএন‌পি) এ পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছি খালেদা জিয়ার সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই নিয়েছি। 

নেতা কর্মীদের বিএনপির মহাসচিব বলেন, যারা অভিমান করে দূরে সরে আছেন, তাদের কাছে টেনে নেন। তাদের সঙ্গে সমঝোতা করে এক হোন। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করুন। 

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকার অনুষ্ঠা‌নে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, বিএনপি নেতা শাহ মো. রিয়াজুল হান্নান প্রমুখ। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD