মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাউফলে বলাৎকারের শিকার হয়ে শিশুর মৃত্যুতে দোষী মাদ্রাসা পরিচালক সেলিম গ্রেফতার

বাউফলে বলাৎকারের শিকার হয়ে শিশুর মৃত্যুতে দোষী মাদ্রাসা পরিচালক সেলিম গ্রেফতার

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বলাৎকারের শিকার হয়ে আল রাফি (১২) নামে এক শিশু মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক হাফেজ সেলিম গাজীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার রাতে পিরোজপুরের কাউখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রবিবার রাফির বাবা রেজাউল আকন বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হাফেজ সেলিম গাজী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া ও নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা ও এতিম খানার পরিচালক ও শিক্ষক। নিহত শিশু আল রাফি উপজেলার নাজিরপুরের বড়ডালিমা গ্রামের রেজাউল আকনের ছেলে এবং ওই মাদ্রাসার হাফেজি ১৭ পাড়ার পড়ুয়া ছাত্র ছিল।

নিহত রাফির বাবা রেজাউল আকন জানান, আল রাফিকে মাদ্রাসার পরিচালক ভয় ভীতি দেখিয়ে দীর্ঘ ১বছর ধরে বলাৎকার করে আসছিলেন। গত তিন সপ্তাহ আগে রাফি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তাদেরকে জানায়।

এরপর তারা শিশুটিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, শিশু রাফির মলদ্বারে ক্যানসার হয়েছে এবং তা শরীরের রক্তে ছড়িয়ে পড়েছে।

এরপর রাফিকে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২৫’আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮৷ টার সময় তার মৃত্যু হয়।

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ এটি,এম আরিচুল হক বলেন, ‘এ ঘটনায় নিহত শিক্ষার্থী রাফির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় হাফেজ সেলিম গাজীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD