মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
হত্যা করে আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

হত্যা করে আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরিশালের মুলাদীতে রায়হান সরদার (৩২) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ  সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

গ্রেপ্তাররা হরেন, বরিশালের মুলাদী থানাধীন সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্ম গ্রামের বাসিন্দা করিম সরদার (৫০) ও তার ছেলে ইয়াসিন সরদার (১৯)।

র‌্যাক-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, গত ১৫ আগস্ট দুপুরে মুলাদী থানাধীন সফিপুর ইউনিয়নের মাছুয়া খালী (উত্তর চরপদ্ম) এলাকায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হন রায়হান সরদার। সে ওই এলাকার আ. রহিম সরদারের ছেলে।

এ ঘটনার পর নিহতের মা মোসা. সূর্যবান বেগম ১৭ আগস্ট গ্রেপ্তার করিম সরদার তার ছেলে ইয়াসিন সরদার ও স্ত্রী সাফিয়া বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা নিহত রায়হান সরদার ও তার ভাই ইমরান সরদারকে ১৫ আগস্ট দুপুরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে রায়হান ঘটনাস্থলেই মারা যায় এবং ইমরানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে শরীয়তপুর জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হত্যাকাণ্ডের পর হামলাকারীরা আত্মগোপনে চলে যায়। র‌্যাব ছায়া তদন্তে নেমে আসামিদের অবস্থান শনাক্ত করে এবং ঢাকা মহানগরের বংশাল থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে র‌্যাব-৮ কে সহযোগিতা করে র‌্যাব-১০ এর সদস্যরা। গ্রেপ্তার আসামিদের মুলাদী থানায় হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD