শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
৯৯৯-এ কল, গাজীপুরের চুরি হওয়া শিশু বগুড়ায় উদ্ধার

৯৯৯-এ কল, গাজীপুরের চুরি হওয়া শিশু বগুড়ায় উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ ফোন কলের মাধ্যমে গাজীপুর সদর থানার মসজিদ মার্কেট এলাকা থেকে চুরি হওয়া এক শিশুকে বগুড়া সদর এলাকায় উদ্ধার করে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) রাতে শিশুটিকে উদ্ধারসহ চুরির অভিযোগে দুই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই নারী হলেন- জাকিয়া আক্তার জান্নাত (২৩) এবং রাকিবা আক্তার আঁখি (২১)।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, উদ্ধারকৃত শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে আনোয়ার সাত্তার জানান, গাজীপুর মেট্রোপলিটন সদরের মজিদ মার্কেট এলাকার একজন চা দোকানি রহিম উদ্দীন (৫৭) তার স্ত্রী এবং সাড়ে সাত মাস বয়সী ছেলে সন্তান রোহানকে নিয়ে দুপুরে বাসায় ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী চাচাতো ভাইয়ের স্ত্রী তার সন্তানকে নিয়ে যান। মাঝে মাঝে তিনি শিশুটিকে নিয়ে রাখতেন এবং ফিরিয়ে দিয়ে যেতেন। কিন্তু এবার অনেকক্ষণ পরেও ফিরিয়ে না দেওয়ায় তার কাছে ছেলেকে চাইতে গেলে তিনি ছেলেকে আনার কথা অস্বীকার করেন। এরপর অনেক অনুরোধেও চাচাতো ভাইয়ের স্ত্রী কিছুতেই স্বীকার করেননি।

এ ঘটনায় আইনি সহায়তার অনুরোধ জানিয়ে রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রহিমউদ্দীন জাতীয় জরুরি সেবা- ৯৯৯ নম্বরে ফোন করেন।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কল টেকার কনস্টেবল জান্নাতুল ফেরদৌস। কনস্টেবল জান্নাত তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানয় ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরে ৯৯৯ ডেসপাচার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে গাজীপুর সদর থানার পুলিশ দল তদন্তে নামে। জানা যায়, কলারের চাচাতো ভাইয়ের স্ত্রীর দুইজন পরিচিত নারী শিশুটিকে আদর করার কথা বলে কোলে নিয়ে এক ফাঁকে পালিয়ে যান। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ওই দুই নারীর অবস্থান শনাক্ত করা হয় বগুড়ায়। পরে বগুড়া সদর থানা পুলিশের সহায়তায় ২৭ আগস্ট রাতে শিশুটিকে শিশুটিকে উদ্ধার করে। সেই সঙ্গে চুরির অভিযোগে জাকিয়া আক্তার জান্নাত (২৩) এবং রাকিবা আক্তার আঁখি (২১) কে গ্রেফতার করা হয়।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বায়েজীদ নেওয়াজ জানান, এ বিষয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD