সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
সাঈদীর পক্ষে পোস্ট, ভোলায় ৫ ছাত্রলীগ নেতা বহিষ্কার

সাঈদীর পক্ষে পোস্ট, ভোলায় ৫ ছাত্রলীগ নেতা বহিষ্কার

Sharing is caring!

অনলাইন ডেক্স: জামায়েত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ভোলায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ নিয়ে মোট ১৪ জনকে বহিষ্কার করা হলো।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে তাদের সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

বহিষ্কৃতরা হলেন, বোরহানউদ্দিন উপজেলার টবগী  ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সম্পাদক সেজান মাহমুদ পলাশ, কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সম্পাদক মামুম হাওলাদার, দৌলতখান  উপজেলার  সৈয়দপুর  ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সম্পাদক মিরাজ আহম্মেদ, সদস্য অর্নব রাজ এবং ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মাঈন উদ্দিন মাহিন।

ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিক মাহমুদ হিমেল জানান, তারা  সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত ছিলেন, তাই তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অনুরোধ করা হয়েছে। এ নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় মোট ৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হলো।

তিনি আরও বলেন, এরা সবাই মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত মৃত জামায়েত নেতা দেলোয়ার হেসেন সাঈদীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন। এমন অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে এ নিয়ে বিভিন্ন ইউনিয়নের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD