শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

Sharing is caring!

অনলাইন ডেক্স: গাজীপুরের টঙ্গী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

সোমবার (২৭ আগস্ট) র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মনির হোসেন (৩২), মো. আল আমিন (২৮), মো. রনি (২৪), মো. সাখাওয়াত (৪৩), মো. রতন শেখ (৩০), মো. মোর্শেদ (২৫), মো. ইসরাফিল মল্লিক (৩৩) ও মো. সাইফুল ইসলাম (২২)। অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছয়টি চাকু, দুটি খুর, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।

পারভেজ রানা জানান, রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী বাজার আশরাফ গেট এলাকার ফরিদ খান প্লাজা মার্কেটের মেসার্স এম আর ট্রেডার্স নামে দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ছিনতাইকারী দলের এ সদস্যরা দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে সেখানে অবস্থান করছিলেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী, মোটরসাইকেল আরোহীদের মারধর ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, ব্যাটারিচালিত রিকশা, টাকা-পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছিলেন।

তাদের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD