মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কিশোরীর ফাঁস দিয়ে আত্মহত্যা

কিশোরীর ফাঁস দিয়ে আত্মহত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: শ্লীলতাহানির পর দোষারোপ করায় বরিশাল নগরে এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যার পর নগরীর গোরস্থান রোড ধোপাবাড়ীর মোড় এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃত কিশোরী জান্নাতী (১৪) ধোপা বাড়ীর মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা গোলাম বাসেতের ভাড়াটিয়া সুলতান হোসেনের সৎ মেয়ে।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক ( তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, দিনমজুর সুলতান হোসেনের স্ত্রী পারভীন বেগমের প্রথম ঘরের সন্তান জান্নাতি। তারা একই সঙ্গে ধোপা বাড়ীর মোড় এলাকায় ভাড়া থাকে। সুলতানের ছোট সন্তান অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্তানের সঙ্গে সুলতান ও তার স্ত্রী হাসপাতালে ছিল।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে বাসায় একা ছিল জান্নাতি। এ সুযোগে পাশের ভাড়াটিয়া শারমিনের ভাই বাপ্পী তার শ্লীলতাহানি করে। বিষয়টি নিয়ে ভাইয়ের পক্ষ হয়ে শারমিন ও তার জা কিশোরী জান্নাতিকে দোষারোপ করে। দিনভর এ নিয়ে জান্নাতিকে নানা কটূক্তিও করে।

প্রতিবেশীর এ ধরনের কটূক্তি ও পারিবারিক বঞ্চনার শিকার হয়ে জান্নাতি ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয়। বোন ঘরের মধ্যে দরজা জানালা আটকে দেওয়ায় ছোট ভাই ডাকাডাকি করে। তখন শারমিন পাশের ঘরের ছিদ্র দিয়ে জান্নাতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা দরজা ভেঙে জান্নাতির ফাঁস কেটে নিচে নামানো হয়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়েছে।

পরিদর্শক আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD