মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

Sharing is caring!

অনলাইন ডেক্স: নববধূকে ধর্ষণের মামলায় টাঙ্গাইলের বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সাকিব মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারের পাঠানোর এ আদেশ দেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহাবুবুর রহমান।

মামলার বাদীপক্ষের আইনজীবী জিনিয়া বখ্শ জানান, ধর্ষণের শিকার ওই নববধূ গত ১৬ মে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রলীগ নেতা সাকিব (২৪) এবং তার দুই সহযোগী সাইদুল মিয়া (৩০) ও সাহেদের (২৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। আদালত মামলাটি লিপিবদ্ধ করার জন্য বাসাইল থানাকে নির্দেশ দেন।

মামলায় ওই গৃহবধূ অভিযোগ করেন, গত ১৪ মে রাতে বাসাইল দক্ষিণপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে সাকিব তার দুই বন্ধু সাইদুল ও সাহেদকে নিয়ে ওই গৃহবধূর বাড়িতে যান। তারা তার স্বামীকে ডেকে তোলেন। স্বামীর কাছে তারা মোটরসাইকেল চান।

মোটরসাইকেল বের করে দেওয়ার পর বাড়ির বাইরে নিয়ে যান। পরে স্বামীকে ডেকে মোটরসাইকেল স্টার্ট দিয়ে দিতে বলেন। স্বামী স্টার্ট দেওয়ার জন্য বাইরে এলে সাকিব ঘরে ঢুকে গৃহবধূকে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন।

মামলা দায়েরের পর সাকিব মিয়া গত ২১ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হন।

অপর দুই আসামি সাইদুল ও সাহেদ গত ২৯ মে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান। পরে তারা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়। তারা পরে জেলা ও দায়রা জজ আদালত থেকে গত ২৩ জুলাই জামিন পান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD