মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
মসজিদের জমি দখলে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলা, গুরুতর জখম-২

মসজিদের জমি দখলে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলা, গুরুতর জখম-২

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদের জমি দখলে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলায় ২জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার শেষ বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহত মো. ফারুক তালুকদার (৪২) ও তছলিম তালুকদার (৩৮) কে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মসজিদের নামে ওয়াকফ জমি দখলে বাঁধা দেয়ায় পূর্ব পরিকল্পিতভাবে আশ্রাফ আলী, কুদ্দুস, মনির ও শহিদ খানসহ প্রায় ৪০-৪৫ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে মসজিদ কমিটি ও মুসুল্লিদের প্রায় ৩-৪ জন লোক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ফারুক ও তছলিম তালুকদারকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।

কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD