শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় মোঃ আনোয়ার হোসেন তালুকদার, অফিসার ইনচার্জ, দশমিনা থানা, পটুয়াখালী এর নেতৃত্বে অদ্য ১৫-০৮-২০২৩ তারিখ দশমিনা থানা এলাকায় টহল ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/আবীর গোলদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দশমিনা থানাধীন গার্লস স্কুল রোড সংলগ্ন জনৈক ব্যক্তি তাহার বসত ঘরের পাশে বসে অবৈধ ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করিতেছে।

উক্ত গোপন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ দশমিনা থানা এর নেতৃত্বে এসআই/আবীর গোলদারসহ একটি চৌকশ আভিযানিক দল পুলিশ সুপার পটুয়াখালী মহোদয়কে অবহিত করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এবিষয় ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাহার বসত ঘর হইতে পুলিশ তাকে আটক করলে তাহার দখল হইতে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০  পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ধৃত ব্যক্তিকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে তাহার নাম মোঃ অলিউল ইসলাম(৪৮), পিতা-মৃত বাছেদ হাওলাদার, সাং-দশমিনা, ০১নং ওয়ার্ড, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী বলে জানান। এছাড়াও সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার নামে ইতোপূর্বেও মাদক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দশমিনা থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

এব্যপারে পটুয়াখালী সদর সার্কেল জানান, সারাদেশে মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে।জিরো টলারেন্সে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD