বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Sharing is caring!

অনলাইন ডেক্স: কেরানীগঞ্জ গদারবাদ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জনের মরদেহ পেয়েছে করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে দুজন নারী ও একজন শিশু।

কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার পাশে কেরানীগঞ্জ গদারবাগ কালোন্দি এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদে ৬ ইউনিট কাজ করে ভোর সোয়া ৬টা টার দিকে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এর আগে ভোর ৪ দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে দুজন নারী ও একজন শিশুর মরদেহ পাওয়া গেছে। এছাড়া একজনকে আহত উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।

তারা হলেন, মোহাম্মদ সাঈদ (২৫) সোহাগ  (২২) রোজা মনি  (৫) এদের মধ্যে সোহাগ ও মনি ভর্তি আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD