মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
যুবকের মরদেহ উদ্ধার

যুবকের মরদেহ উদ্ধার

Sharing is caring!

অনলাইন ডেক্স: খাগড়াছড়ির রামগড় উপজেলা থেকে ইসমাইল হোসেন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার সোনাইরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

ইসমাইল ওই গ্রামের মো. ইদ্রিসের ছেলে। পরিবারের দাবি হতাশা থেকে ইসমাইল আত্মহত্যা করে থাকতে পারেন।

ইসমাইলের স্ত্রী সলেমা বেগম বলেন, তিনি (মৃত ইসমাইল) কয়েকটি এনজিওর কাছে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সংসারে অভাব অনটন লেগেই ছিল। কয়েকদিন আগে আমি বাবার বাড়ি বেড়াতে আসি। কিন্তু আজকে উনি না যাওয়ায় খোঁজ নিতে এসে ঘরের ভেতরে গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় দেখতে পাই। পরে আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।

রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আমিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD