মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বাউফলে স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যাচেষ্টা

বাউফলে স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যাচেষ্টা

Sharing is caring!

অনলাইন ডেক্স: পটুয়াখালীর বাউফলে ছিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে অজ্ঞাত কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রোববার (৬ আগস্ট) রাতে বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাদবর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মো. রিফাত মাতব্বর (১৬) কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের মাতব্বর বাড়ির মো. শাহআলম মাতব্বরের ছেলে।

জানা যায়, রিফাত তার বড় ভাইয়ের জরুরি কাগজপত্র ফটোকপি করতে বাসা থেকে রাজাপুর বাজারে যাচ্ছিল। পথে মাদবর বাজার সংলগ্ন নির্জন জায়গায় অজ্ঞাত কিশোর গ্যাং সদস্যরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে হত্যার চেষ্টা করে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে আহত শিক্ষার্থীকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে তার পরিবারে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত শিক্ষার্থী মো. রিফাত মাতব্বরের গলায় ছুরিকাঘাত করায় সে কথা বলতে না পারলেও প্রশ্নের জবাবে মাথা নেড়ে নিশ্চিত করেছে একটি সঙ্গবদ্ধ কিশোর গ্যাং এ ঘটনা ঘটিয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, তার গলায় হাতে ও মুখে আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD