মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
পটুয়াখালীতে লকডাউন পয়েন্ট এখন ভাসমান মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য পরিনত

পটুয়াখালীতে লকডাউন পয়েন্ট এখন ভাসমান মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য পরিনত

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী সদর পৌরসভার ঝাউতলা সংলগ্ন ফরেস্ট ও হাউজিং কলোনির অভিমুখে কথিত লকডাউন পয়েন্টি এখন মাদক সহ বিভিন্ন অপকর্মের অভয়ারণ্য। তাছাড়া লকডাউন পয়েন্টি এখন ফরেস্ট ও হাউজিং কলোনিতে বসবাসরত ৩৩ পরিবারের জন্য বিষফোড়া। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক পরিবারের ব্যক্তিরা অভিযোগ করেন। প্রতিদিন সকাল ১০ টার পর থেকে শুরু হয় স্কুল পড়ুয়া কিশোর কিশোরিদের আনাগোনা। পাশাপাশি পয়েন্টের বিভিন্ন স্থান জুড়ে চলে কিশোর কিশোরিদের বেলাল্লাপনা ও অনৈতিক কর্মকান্ড। এরপর সন্ধ্যা নেমে এলে লকডাউন পয়েন্টের দৃশ্যপট পাল্টে পরিনত হয় ভাসমান মাদক ব্যবসায়ী ও মাদক সেবি সহ স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষর্থীদের মিলনমেলা। যার ফলে কলোনিতে বসবাসরত পরিবার গুলোর যাতায়াত পথটি অবরুদ্ধ হয়ে যায়। এছাড়াও মাদকাসক্তদের কুরুচিপূর্ণ আচরণ ও ইপটেজিং এর শিকার হতে হয় কলোনিতে বসবাসরত বয়স্ক মহিলা কিম্বা কিশোরীদের। এব্যপারে কলোনিতে বসবাসরত সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের অন্তরালে ক্ষোভের সৃষ্টি হলেও লোকলজ্জা কিম্বা মাদকসেবিদের ভয়ে প্রতিবাদ করছেনা কেউ। এবিষয়ে কলোনির পাশেই স্থানীয় প্রতিবেশি শহিদ হাওলাদার ও হাবিব চৌকিদার বলেন, একদল অসাধু ব্যবসায়ীরা পটুয়াখালী গণপূর্ত বিভাগের পুকুর অবৈধ ভাবে দখল করে কথিত লকডাউন পয়েন্ট এর সৃষ্টি করেছে। এরা আইন কানুন কিছুই মানেনা। তাছাড়া লকডাউন পয়েন্ট থেকে পটুয়াখালী সদর থানা বেশি দুরে নয়। বলতে গেলে প্রশাসনের নাকের ডগায় বসে চলে এই অপকর্ম। অবৈধ দখলের বিষয় পটুয়াখালী গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী হারুন অর রশিদ বলেন। আমি এবিষয়ে অবগত রয়েছি, তাছাড়া এই অবৈধ দখল উচ্ছেদে ইতিমধ্যে নোটিশ দেয়া হয়েছে এবং অচিরেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এবিষয় লকডাউন পয়েন্ট ঘিরে কথিত ভাসমান মাদক ব্যবসায়ীদের তথ্য নিয়ে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, আমরা ইতিমধ্যে পটুয়াখালী জুড়ে মাদকের বিরুদ্ধে ব্যপক অভিযান পরিচালনা করেছি। এবং এই অভিযান চলমান রয়েছে। তাছাড়া লকডাউন পয়েন্ট এর বিষয় আমি অবগত আছি ইতিমধ্যে । অচিরেই লকডাউন পয়েন্টে অভিযান পরিচালনা করা হবে এবং ভবিষ্যৎ এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD