মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
গাড়ির ধাক্কায় চিকিৎসক নিহত

গাড়ির ধাক্কায় চিকিৎসক নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে ফেরার পথে ভোলার লালমোহন উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন হিল্লোল দে (৩০) নামে এক চিকিৎসক।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কে লালমোহন উপজেলার বাকলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিল্লোল বোরহানউদ্দিন উপজেলার মুলাই পত্তন গ্রামের কাজল দের ছেলে। তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

স্থানীয় সূত্র জানায়, সকালে বোরহানউদ্দিন থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল লালমোহনে ফিরছিলেন হিল্লোল। পথে বাকলাই এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় রাস্তার পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করেছে, তবে চালক আগেই পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD