মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
জাতীয়করনের দাবিতে কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও শিক্ষক সমাবেশ

জাতীয়করনের দাবিতে কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও শিক্ষক সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় মাধ্যমিক পর্যায়ের এমপিওভূক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করনের ১ দফা দাবিতে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জুনায়েদ হোসেন খান, তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাজুল ইসলাম এবং পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ আলী। নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন ও আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মো.আতাজুল ইসলাম, মোসা. সালমা বেগম, মোস্তাফিজুর রহমান,রুমান মোল্লা ও ফেরদাউস ইসলাম।
এ সময় বক্তারা সম্মিলিত ভাবে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজিত জাতীয়করনের লাগাতার আন্দোলনে যোগ দেয়ার লক্ষ্যে ঐক্যমত পোষণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD