মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: মিজানুর রহমান (৪০) নামে বেশ কয়েকটি হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ জুলাই) সকালে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বড়াটিয়া এলাকার একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমান নীলফামারী জেলার ডোমার থানাধীন বড় রাওতা এলাকার বছির উদ্দিনের ছেলে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, নিহত মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তার শরীরের ডানপাশের সিনায় চাপাতির কোপ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, চাপাতির কোপে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় মিজানুর মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ৪-৫টি হত্যা মামলার আসামি ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD