শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসের ধাক্কায় মো. জাহিদ শেখ (৪০) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক মো. জাহিদ শেখ গোয়ালন্দ পৌরসভা এলাকার আদর্শ গ্রামের মৃত আরজু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, রিকশাচালক জাহিদ গোয়ালন্দ ঘাট থেকে গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিলেন এ সময় পদ্মার মোড় এলাকায় পৌঁছলে পেছন থেকে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার রিকশায় ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক করেছে কিন্তু চালক পালিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD