মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
ভৈরবে ২৮ কেজি গাঁজাসহ আটক

ভৈরবে ২৮ কেজি গাঁজাসহ আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স: কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মো. হেলাল মিয়া (৩৫) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (৩ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক মাদক সম্রাট মো. হেলাল মিয়া (৩৫) ভৈরব পৌরসভার কালিপুর মধ্যপাড়ার ঈদগাহ রোড সংলগ্ন (উসমান মোহাম্মদ মিয়া বাড়ি) এলাকার মৃত উসমান মিয়ার ছেলে। তিনি এলাকায় মাদকের বড় কারবারি তথা মাদক সম্রাট হিসেবে পরিচিত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ভৈরব উপজেলার কালীপুর দক্ষিণপাড়া সাকিনস্থ ডেংহাটি মেঘনা নদীর পাড়ের সাইদুল মিয়ার বসত বাড়ির পশ্চিম পার্শ্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এ সময় হেলাল মিয়াকে আটক করা হয়। পরে তার কাছে থাকা দুইটি আকাশি রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ২৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হেলাল মিয়া স্বীকারোক্তি দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করতেন তিনি। পরে দেশের ভেতরে বিভিন্ন স্থানে বিক্রয় করতেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, উদ্ধার করা গাঁজা এবং আটক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD