মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মেঘনায় সংঘর্ষে লঞ্চের তলায় ফাটল ও বাল্কহেড ডু্বি

মেঘনায় সংঘর্ষে লঞ্চের তলায় ফাটল ও বাল্কহেড ডু্বি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালের হিজলার মেঘনা নদীতে যাত্রীবাহি লঞ্চ এমভি যুবরাজ-৭ ও বালুবাহি বাল্কহেড এমভি সিয়ামের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মে) সকাল ১০ টায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বাল্কহেডটি ডুবে গেছে এবং লঞ্চটির তলায় ফাটল দেখা দিয়েছে।  পরবর্তীতে দুর্ঘটনাকবলিত লঞ্চে থাকা ৩ শত’র মতো যাত্রীকে এমভি আওলাদ-৪ নামক লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

লঞ্চের স্টাফ ও যাত্রীরা জানান, এমভি যুবরাজ-৭ পটুয়াখালী থেকে ৩ শত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে শুক্রবার (২৪ মে) বিকেলে রওয়ানা দেয়।

মাঝপথে বরিশালের হিজলা সংলগ্ন মেঘনা নদীতে এসে ঝড়ের কবলে পরে। এসময় অন্য একটি লঞ্চের সাথে এমভি যুবরাজ-৭ নামক লঞ্চটিকেও নদী তীরে বেধে রাথা হয়। পরে ঝড় শেষ হলেও ভাটার কারণে লঞ্চটি চরে আটকে যায়।  সকালে লঞ্চটি অন্য লঞ্চের সহায়তায় চর থেকে নামিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করানো হয়।

কিছুদূর এগিয়ে হিজলার মিয়ারচর সংলগ্ন মৌলুভীরহাট নামক এলাকায় পৌছালে এমভি সিয়াম নামে বালুবাহি একটি বাল্কহেডের সাথে সংঘর্ষ হয় লঞ্চটির।

এতে লঞ্চের তলা ফেটে গেলে তাৎক্ষনিক সেটিকে নদী তীরে নোঙ্গর করা হয় বলে জানিয়ে এমভি যুবরাজ-৭ এর মাষ্টার সিরাজ বলেন, উল্টোপাশ থেকে বাল্কহেডটি এসে লঞ্চের তলায় সজোরে ধাক্কা দেয়।  এতে যাত্রীরা কেউ হতাহত না হলেও লঞ্চটির তলা ফেটে পানি উঠতে শুরু করে।

তিনি বলেন, পরে লঞ্চটিকে নদী তীরে নোঙ্গর করে যাত্রীদের এমভি আওলাদ-৪ নামক অপর লঞ্চে তুলে দেয়া হয়েছে।  এ মুহুর্তে লঞ্চটিকে কোনভাবে মেরামত করা হচ্ছে, যাতে ঢাকায় নিয়ে পুরোপুরি মেরামত সম্ভব হয়।

এদিকে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়ে নৌ-পুলিশের হিজলা ফাঁড়ির পরিদর্শক শেখ মোঃ বেল্লাল হোসেন জানান, বাল্কহেডের ৮ জন লোক ছিলো, বাল্কহেডটি ডুবে গেলেও তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

অপরদিকে লঞ্চের যাত্রীরাও নিরাপদে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক ও বরিশাল বন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু।

তবে বাল্কহেডটি নিমজ্জিত অবস্থা থেকে উত্তোলন না করা গেলে  ওই চ্যানেলে নৌযান চলাচলে বিঘ্নতা ঘটতে পারে বলে ধারনা লঞ্চ মাষ্টার-চালকদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD