বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের পক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের পক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

Sharing is caring!

ভোলা প্রতিনিধি।

ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের পক্ষে গণমাধ্যম কর্মীদের সহিত সম্পর্ক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭শে মে) সকাল সাড়ে ১০ টায় টান্সর্ফম এইড ইন্টারন্যাশনাল এর অর্থায়নে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের ভোলা প্রোজেক্ট অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজের প্রতিবন্ধীদের দক্ষতা, সুস্থ্যতা ও স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। প্রতিবন্ধী মানুষের নানাবিধ বিষয় ও সমাধানের উপায়ের উদ্দেশ্য নিয়েও সভায় আলোচনা করেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের ভোলার প্রকল্প ব্যবস্থাপক চিন্ময় তালুকদার। এ সময় প্রোজেক্টর এর মাধ্যমে ভোলা প্রতিবন্ধী সেন্টারের কার্যক্রমের বিভিন্ন দিক সচিত্র দেখানো হয়। মতবিনিময় সভায় ভোলা দর্পণের সম্পাদক মোতাসিম বিল্লাহ, বাসস এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, সাংবাদিক এম সিদ্দিকুল্লাহ, বশির আহমেদ, মাহমুদুল হাসান ফাহাদ, এম রহমান রুবেল, ইয়ামিন হোসেন, মীর, আশরাফুর রহমান ইমন, দাউদ ইব্রাহিম গিয়াসউদ্দিন, মো. ডালিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD