মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
গলাচিপায় কালবৈশাখীর তান্ডবে দিশেহারা সাধারণ মানুষ

গলাচিপায় কালবৈশাখীর তান্ডবে দিশেহারা সাধারণ মানুষ

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় কালবৈশাখীর তান্ডবে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। সোমবার (১৫ মে) ও মঙ্গলবার (১৬ মে) পরপর দুদিনের কালবৈশাখীর তান্ডবের সাক্ষী গলাচিপার পানপট্টি, গলাচিপা সদর, গোলখালী, আমখোলা ইউনিয়নের একাধিক গ্রামবাসী।

তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পানপট্টি ইউনিয়নের সতিরাম, বিবির হাওলা, পানপট্টি লঞ্চঘাটসহ বেশ কিছু গ্রাম ও এলাকা। এতে শত শত গাছপালা সহ ভেঙ্গে গেছে বহু ঘরবাড়ি। আবার অনেক ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসার আংশিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে পানপট্টি ইউনিয়নের বিবির হাওলা গ্রামের জেলে মো. ফারুক মিয়া বলেন, ‘রাতে মাছ ধরার নৌকা থেকে বাড়ি এসে গোয়াল ঘরে গরু বাধতে যাই।

এ সময় হঠাৎ করে ঝড়ে আমার ঘরের ওপর একটা বড় গাছ পড়ে মাটির সাথে মিশে যায়। ঘরের অবস্থা বেগতিক দেখে সন্তানদের নিয়ে পাশের মাঠে গিয়ে আশ্রয় নেই। এ বিষয়ে রাহিমা বেগম বলেন, আমি ঘরের মধ্যে আছিলাম। হঠাৎ দেহি ঝড়ের বাতাসে আমাগো ঘরের চাল উইড়া যাইতেছে। ঘরডা কাইত হইয়া যাইতেছে।

এ্যার মধ্যে ঘরের উপরে একটা মোডা গাছ পইড়া ঘরড়া ভাইংগা গ্যাছে। আমি আমার পোলাডারে লইয়া বাঁশঝাড়ের কোনায় যাইয়া খারাই। এহন আমি ক্যামনে আবার এই ঘর বানামু। আমার স্বামীর এত স্বম্বল নাই। এহন সরকার যদি আমাগো জন্য কিছু করে। একই ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামের মো. রফিক হাওলাদার বলেন, ‘আকাশের অবস্থা খারাপ দেইখ্যা আমি গরুর কাছে যাই। এর মধ্যেই আমার বাচ্চারা চিৎকার করে ঘর ছেড়ে দৌঁড়ে বাইরে চলে যায়।

কিছু বুঝে ওঠার আগেই দেখি আমার ঘরের চালের উপর বড় একটি চাম্বল গাছ চাপা দিয়েছে। আল্লাহ এখন শুধু প্রাণ বাঁচাইছে।’ এ বিষয়ে জানতে চাইলে পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা বলেন, কালবৈশাখী ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বেশির ভাগই জেলে। এরা দিন আনে দিন খায়। এদের এক এক পরিবারের দু’তিনবার নদী ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে। গাছপালা উপড়ে পড়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এদের পক্ষে এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয়।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার ইউনিয়নের মানুষের দিকে সুদৃষ্টি দিলে এরা আবার স্বাভাবিক জীবন যাপন করতে সক্ষম হবে। এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমরা ঘূর্ণিঝড় ‘মোখা’র কবল থেকে বেঁচে গিয়েছি। কিন্তু তার একদিন পরই কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অনেক ঘর বাড়ি ও গাছ পালার ক্ষতি হয়েছে। আমি সরেজমিনে এসে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদেরকে আমরা স্থানীয়ভাবে সহায়তা করার চেষ্টা করছি।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যারা কম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছ থেকে আবেদন নিচ্ছি। যাতে আবেদনগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD