বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে জীবিত গাঁজার গাছ সহ আটক ১

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে জীবিত গাঁজার গাছ সহ আটক ১

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী: পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা পুলিশের অভিযানে মিজানুর রহমান (৪৫), নামের একজনকে জীবিত ২ টি গাঁজার গাছ সহ আটক করা হয়েছে।

আটককৃত মিজানুর রহমান পৌর শহরের কলাতলা ১’ম লেন যুব সংসদ সড়ক এলাকার বাসিন্দা ইয়াকুব আলী তালুকদার এর ছেলে মাতা মোসাঃ জাহানারা বেগম। ডিবি পুলিশ সুত্রে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদার নির্দেশনায়, এস,আই (নিঃ)/সম্বিত রায়, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ১৫’মে পৌর এলাকার টাউন কালিকাপুর যুব সংসদ সড়ক কলাতলা ১ম লেনে অভিযান পরিচালনা করে মিজানুর রহমান (৪৫) এর একতলা বিশিষ্ট বসতঘরের ছাদের দক্ষিন পশ্চিম কোনায় টিন ও সিমেন্ট এর বস্তা দ্বারা বিশেষ ভাবে তৈরিকৃত ০২ টি টবে ০২ টি জীবিত গাঁজার গাছ, যাহার প্রত্যেকটির উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি এবং ডালপালা সহ চারদিকের ব্যসার্ধ ৩ ফুট ০৬ ইঞ্চি সহ গ্রেফতার করা হয়।

এবিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এ,কে,এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD