সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
অস্ত্র মামলার আসামী মাসুম বিল্লাহ্ গ্রেফতার

অস্ত্র মামলার আসামী মাসুম বিল্লাহ্ গ্রেফতার

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অস্ত্র মামলায় আসামী মাসুম বিল্লাহ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর চারটার দিকে উপজেলার জামালপুর গ্রামের নিজ বাড়ি থেকে দেশিয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

স্থানীয় ও মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মহিপুর থানার জামালপুর গ্রামে মো. মাসুম বিল্লাহ ও তার সহযোগীদের নিয়ে দেশিয় তৈরি হাতল ও ফলাযুক্ত ধারালো লোহার চাইনিজ কুড়াল নিয়ে স্থানীয় মোহাম্মদ ফারুক হোসেন (৪৮),  ও তাহার স্ত্রী পপি আক্তার (৩৮)কে হত্যার প্রস্তুতি নিলে স্থানীয় জনতা দেশিয় অস্ত্রসহ মাসুম বিল্লাহকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী মাসুম বিল্লাহকে দেশিয় তৈরি হাতল ও ফলাযুক্ত ধারালো লোহার চাইনিজ কুড়াল (যাহার হাতলের দৈর্ঘ্য ২০ ইঞ্চি, ধারালো ফলার দৈর্ঘ্য ৭.৫ ইঞ্চি, প্রস্থ ৪.৫ ইঞ্চি)সহ গ্রেফতার করতে সক্ষম করে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত আসামী সহ পলাতক থাকা আসামীদের বিরুদ্ধে মহিপুর থানায় অস্ত্র আইন তৎসহ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD