বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কুয়াকাটায় পর্যটক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

কুয়াকাটায় পর্যটক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

পটুয়াখাল প্রতিনিধি।
পটুয়াখালীর কুয়াকাটায় বহিরাগত চালকদের দ্বারা পর্যটক হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি করেছেন ইজিবাইক ও অটোভ্যান চালকরা । মঙ্গলবার (২ মে) বেলা ১১ টায় কুয়াকাটা পৌর ভবনের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌরসভা এবং লতাচাপলী ইউনিয়নের দুই শতাধিক ইজিবাইক ও অটোভ্যান চালকরা এতে অংশগ্রহণ করেন।
কুয়াকাটা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন টু্রিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ, কাউন্সিলর ফজলুল হক খান, তৈয়বুর রহমান খান, মনির শরীফ, আবুল হোসেন ফরাজী, শহীদ দেওয়ান, মজিবুর রহমান, সাবের আহমেদ প্রমুখ। প্রতিবাদ সভা শেষে পৌর ভবনের সামনে মহাসড়কে বহিরাগত গাড়ি প্রবেশ, পর্যটক হয়রানি বন্ধ ও শতভাগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধনে অংশ নেয় চালকরা।
এ সময় বক্তারা দাবি করেন, প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইজিবাইক ও অটোভ্যান চালকরা এসে আগত পর্যটকদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করছে। এতে কুয়াকাটায় আগত পর্যটকরা কুয়াকাটার নেতিবাচক মনোভাব পোষণ করেন। তাই বহিরাগত গাড়ি প্রবেশ বন্ধ করার দাবি জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD