বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দিয়ারচর গ্রাম ৫ নম্বর ওয়ার্ডের দেলোয়ার মাদবর বাড়িতে। প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন মোসা. তুলি বেগম (৩০), মো. হেলাল মাদবর (৩৪) ও মো. বেলাল মাদবর (৪২)। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে আহত বেলাল মাদবর জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা চড়াও হয়ে লাঠিশোটা নিয়ে আমাদেরকে এলোপাথারীভাবে পিটাতে থাকে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে আহত হেলাল মাদবরের বাবা দোলোয়ার মাদবর বলেন, আমরা গরিব মানুষ। গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়দেব সাহা গংদের কাছ থেকে দেড় একর জমি ক্রয় করি। উক্ত জমি আমরা দীর্ঘদিন ভোগ দখলে আছি। আমাদের নামে দিয়ারা জরিপ না হওয়ায় প্রতিপক্ষরা আমাদের এই জমি জোর পূর্বক দখলের চেষ্টা করতেছে। সোমবার (১ মে) সকাল অনুমান সাড়ে সাতটার দিকে ডাল তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আমাদের জমিতে এসে মারধর করে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা বাইলাবুনিয়া বাজারে আবারো মোসা. তুলি বেগম, মো. হেলাল মাদবর ও মো. বেলাল মাদবরকে মারধর করলে তাদেরকে গলাচিপা হাসপাতালে ভর্তি করি। তিনি আরও বলেন, আমাদেরকে জলিল শরীফ, মো. শামীম শরীফ, আমির শরীফ, রবিউল মুন্সী, সুমন শরীফসহ আরো ৭/৮ জন একত্রিত হয়ে মারধর করে। এ বিষয়ে প্রতিপক্ষ জলিল শরীফের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. নোমান পারভেজ বলেন, আহতরা আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ভর্তি আছে। এ বিষয়ে চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান আবু সামসুদ্দিন বলেন, মারামারির ঘটনা শুনেছি। আমি অসুস্থ থাকায় এখন ঢাকায় আছি। এ বিষয়ে রাঙ্গাবলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD