রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় লিগ্যাল এইড ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় লিগ্যাল এইড ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন  : ‘ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দার উন্মোচন’ স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ ২০২৩ পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় দিবসটি পালন উপলক্ষে কলাপাড়া চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌকি আদালত আইনজীবী সমিতি ভবনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
>উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও কলাপাড়া সিনিয়র সহকারী জজ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনজুরুল আলম, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান প্রমূখ।লিগ্যাল এইড ডে’র আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, সম্পাদক অ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান চুন্নু, অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট বিএইচ সুমন তালুকদার প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন সহ দেশের মানুষের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।সভাপতির বক্তব্যে কলাপাড়া সিনিয়র সহকারী জজ মো: আনোয়ার হোসেন বলেন, দুস্থ অসহায় মানুষের আইনি সেবা নিশ্চিতে লিগ্যাল এইডের মাধ্যমে সহায়তা করা হবে। এ লক্ষ্যে প্রতিমাসে ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে লিগ্যাল এইডের সভা আহবান করা হবে।জাতীয় আইন সহায়তা প্রদানকারী সংস্থা উপজেলা বিশেষ কমিটি লিগ্যাল এইড ডে উপলক্ষে এ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD