রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পায়রা বন্দরের নতুন চেয়ারম্যানকে বরন,বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যানকে বরন,বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন :  পটুয়াখালীর পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল গোলাম সাদেককে বরন এবং সদ্য বিদায়ী চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল সোহায়েল আহমেদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সাংবাদিকরা। বুধবার বিকালে বন্দরের কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদের দু’জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত গনমাধ্যমকর্মীরা বন্দরের সদ্য বিদায়ী চেয়ারম্যানকে মিডিয়া বান্ধব বলে ভূষিত করেন এবং নতুন চেয়ারম্যানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় উপস্হিত ছিলেন বন্দর কমান্ডার( প্রশাসন ও অর্থ) রবিউল হোসেন, (হারবারএন্ড মেরিন) ক্যাপ্টেন মো: জাহিদ হোসেন, কলাপাড়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো: মোশারেফ হোসেন মিন্টু, মেজবাহ উদ্দিন মান্নু,নেছার উদ্দিন আহম্মেদ টিপু, গোফরান পলাশ,কলাপাড়া রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, আরো বিভিন্ন সংগঠনের সাংবাদিক বৃন্দ।
এ সময় বিদায়ী চেয়ারম্যান সোহায়েল আহম্মেদ বলেন, পায়রা বন্দর নিয়ে নানান রকমের অপপ্রচার ছিল।অনেকে বলছে পায়রা বন্দর সচল হবেনা। আমরা প্রথম টার্মিনাল নির্মান করতে সক্ষম হয়েছি, এ বন্দরের রামনাবাদ চ্যানেল দিয়ে ১২ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করে পন্য খালাস করতে পারবে। তিনি আরো বলেন, পায়রা বন্দরে বিনিয়োগ করার জন্য  বিদেশী ১৩ টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। এ কারনে আমরা বলি পায়রা বন্দর আগামীর বাংলাদেশ।পায়রা বন্দর খুব দ্রুত আরো বড় বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য,  বৃহস্পতিবার সদ্য বিদায়ী চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে তার দায়িত্বভার বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। এর আগে গত ১২ এপ্রিল পায়রা বন্দরের চেয়ারম্যান সোহায়েল আহম্মেদকে বদলী করে চট্রগ্রাম বন্দরের চেয়ারম্যান করা হয়। আর বিআইডব্লুটির  চেয়ারম্যান গোলাম সাদেককে পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD