শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
‘২ জুনের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন, বোনাস ৩০ মে’

‘২ জুনের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন, বোনাস ৩০ মে’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বোনাস ৩০ মে এবং মে মাসের বেতন ২ জুনের মধ্যে দেওয়ার  আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ক্রাইসেস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৪২তম সভায় এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
 
শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমরা গার্মেন্টস মালিকদের আহ্বান জানিয়েছি তারা ঈদুল ফিতরের বোনাস ৩০ মে এবং মে মাসের বেতন ২ জুনের মধ্যে দিয়ে দেবেন। মালিকপক্ষ ৩০ মে’র মধ্যে বোনাস এবং ২ জুনের মধ্যে মে মাসের ২০ দিনের বেতন দিতে সম্মত হয়েছেন। 

‘আমরা বলেছি যে সব মালিক সম্পূর্ণ বেতন দিতে পারবেন তারা দিয়ে দেবেন, আর কোনো মালিক যদি মে মাসের পুরো বেতন না দিতে পারেন সে ক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতনের বিষয়টি সমাধান করবেন’। 

সভায় বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে ঈদ উদযাপিত হবে, তাই ঈদের ছুটির পরে গার্মেন্টস কর্মীরা বাকি দশ দিনের বেতন পেলে তাদের জন্যই ভালো। শ্রমিকরা অন্তত ওই দশ দিনের বেতনে বাকি মাসটি ভালোভাবে পার করতে পারবেন।

তিনি বলেন, সরকার শ্রমিক-মালিক সবাই চায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত গার্মেন্টস শিল্পে কোনো কারণে যেন শ্রম অসন্তোষ দেখা না দেয়। গার্মেন্টস খাতে শৃঙ্খলা রক্ষায় এবং উৎপাদন নির্বিঘ্ন করতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

সভায় মন্ত্রণালয়ের অন্যানের মধ্যে ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর জেলা প্রশাসকের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা এবং কোর কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।   

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD