শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভোলায় পুলিশ সদস্য জীবন মাহমুদ এর উদ্দ্যাগে ৩ চাকার অ্যাম্বুলেন্স সেবা চালু

ভোলায় পুলিশ সদস্য জীবন মাহমুদ এর উদ্দ্যাগে ৩ চাকার অ্যাম্বুলেন্স সেবা চালু

Sharing is caring!

নিজস্ব প্রতিনিধিঃ

ভোলায় সময়মত হাসপাতালে না নেওয়া হলে একজন সংকটাপন্ন রোগীর জীবন বিপন্ন হতে পারে। কিন্তু প্রত্যন্ত এলাকার গরীব-অসহায় মানুষরা যেখানে চিকিৎসা ব্যয় বহন করতেই হিমশিম খায়, সেখানে তাদের পক্ষে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগীকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে যায়।

নিজ উপজেলার এসব গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছেন জীবন মাহমুদ নামে বরিশালের এক পুলিশ সদস্য । তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের
দফাদার বাড়ির সন্তান।
বর্তমানে বরিশালে জেলা পুলিশে বরিশাল কর্মরত রয়েছেন।

জীবন মাহমুদ এর ৩ চাকার এম্বুলেন্স এ কোরআনের হাফেজদের ও ভাড়া ফ্রী করে দিয়ছেন। রোগীদের দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছানোর সুযোগ করে দিতে নিজ বেতনের টাকা জমিয়ে ৩ চাকার এ্যাম্বুলেন্স কিনেছেন তিনি।

তার এই ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সে স্থানীয়
টবগী,কাচিয়া,হাসাননগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে বিনামূল্যে। মানবিক এই পুলিশ সদস্যের ব্যতিক্রমী সেবায় সারা জেলায় প্রশংসা কুড়িয়েছেন।

এছাড়া ও জীবন মাহমুদ অসহায়দের কর্মসংস্থান প্রতিবন্ধীদের হুইল চেয়ার সহ ভিবিন্ন মানবিক কর্মকাণ্ড চলমান রেখেছেন।এ ব্যাপারে জীবন মাহমুদ মাহমুদ বলেন,বিবেকের দৃষ্টি থেকে এই উদ্যাগ নিয়েছি মানব সেবাই হলো আসল ধর্ম সেটা যেকোন পেশায় থেকে চাইলেই করা সম্ভব। সবাই দোয়া করবেন এমন আরও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD