মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীর মির্জাগন্জ্ঞে তরুনীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টায় ইউপি সদস্য আটক

পটুয়াখালীর মির্জাগন্জ্ঞে তরুনীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টায় ইউপি সদস্য আটক

Sharing is caring!

এস আল-আমিন খাঁন: পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্স এর ভুয়া খবর বলে মধ্য রাতে তরুনীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষন চেষ্টা করার অভিযোগে ইউপি সদস্য মাসুদ খাঁন (৩৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃত মাসুদ খাঁন ২ নং মির্জাগন্জ্ঞ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ড সুন্ধ্রা গ্রামের বাসিন্দা মৃত জয়নাল খানের ছেলে। বৃহস্পতিবার (২৬-জানুয়ারি-২০২৩ ইং) তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের সুন্ধ্রা গ্রামের ঐ তরুণীর নিজ বসর ঘরে ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন মাসুদকে ঘটনাস্থলে আটক করে পুলিশে সোপর্দ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুনী (২৮) এর বাড়ি ও অভিযুক্ত ইউপি সদস্য মাসুদ খাঁনের বাড়ি পাশাপাশি। ঘটনার আগে থেকেই বিভিন্ন সময়ে তরুনীকে কুপ্রস্তাব দিতো। ঘটনার রাতে ভিকটি তরুণীর মামাতো বোনের পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ নিয়ে আসছে বলে ঘরে দরজায় খুলতে বলে।

দরজা খুললে মাসুদ ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক তরুনীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে একপর্যায়ে মুখ থেকে হাত সরে গেলে চিৎকার করলে প্রতিবেশীরা শুনতে পেরে ঘটনাস্থলে এসে তরুনীর ঘরের মধ্য থেকে মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা মাসুদ মেম্বারকে ঘটনাস্থলে আটক করে থানায় ফোন দিলে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ যায়। পরে তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

আটকৃতর ধর্ষন চেষ্টা মামলার রুজু করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD