বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
বরিশালে জমকালো আয়োজনে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বরিশালে জমকালো আয়োজনে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ বরিশালে জমকালো আয়োজন ও কেক কাটার মধ্যদিয়ে এসএ টিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ জানুয়ারী সকাল ১১ঘটিকার সময় বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডস্থ এসএ টিভির অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় এসএ টিভির বরিশাল ব্যুরো প্রধান মুজিব ফয়সাল আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহমদ আল মামুন এসএ টিভির সাফল্য কামনা করে স্বাগত বক্তব্য প্রদান করেন। এসএ টিভি বিগতদিনের মতো ভবিষ্যতেও দেশ ও জনগণের কথা বলবে, দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে তিনি এ প্রত্যয় ব্যক্ত করে উত্তোরাত্তোর সাফল্য কামনা করেন। কেক কাটা অনুষ্ঠানের পূর্বে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম) এসএ টিভির সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন। এসএ টিভি বিগতদিনের মতো ভবিষ্যতেও দেশ ও জনগণের কথা বলবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে তিনি এসএ টিভির সাফল্য কামনা করেন।

এ সময় তিনি এসএ টিভির বরিশাল ব্যুরো প্রধান মুজিব ফয়সালকে শুভেচ্ছা জানান। কেক কাটা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পিপিএম মোঃ শাহজাহান হোসেন, বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার, রাসেল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর), মুক্তিযোদ্ধা (বীর প্রতিক) কেএসআই মহিউদ্দীন মানিক, বরিশাল মেট্টোপলিটন প্রেসক্লাবে সভাপতি কাজী আবুল কালাম আজাদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ (বরিশাল) প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান, এসএ টিভির ক্যামেরা পার্সন নারায়ণ সাহা। দৈনিক আজকের সুন্দরবন পএিকার নির্বাহী সম্পাদক মিন্টু খন্দকার, যুগ্ন সম্পাদক বেলাতের হোসেন, সহকারী সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ: সম্পাদক রিপন, বার্তা সম্পাদক মিজান পলাশ, বিশিস্ট ব্যাবসায়ী হারুন অর রশিদ, ড. রাকিবসহ স্থানীয় সুশীল সমাজ ও এসএ টিভির শুভাকাঙ্খীগণ উপস্থিত থেকে এসএ টিভির সাফল্য কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD