সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে চলছে কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ

বরিশালে চলছে কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করছে খাদ্য বিভাগ। আজ মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১১ টায় আগৈলঝাড়া উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমে কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আগৈলঝাড়া উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. রইস সেরনিয়াবাদ, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন।  জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান একজন নারী প্রান্তিক কৃষক স্নেহা লতা বালার কাছ থেকে ২০ মণ বোর ধান ক্রয়ের মাধ্যমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে কৃষক মো. জালাল শাহসহ অন্যান্য কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করেন জেলা প্রশাসক।  এবার আগৈলঝাড়া উপজেলার ৩শ’ ৬০ জন কৃষকের কাছ থেকে ২শ’ ৯১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়। প্রতিজন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ২০ মণ করে বোরো ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ।  এবার বরিশাল জেলায় প্রান্তিক কৃষকদের কাছ থেকে ১ হাজার ৫শ’ ৮৭ মেট্রিক টন বোরো ধান সরকারিভাবে সংগ্রহ করা হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অবনী মোহন দাস জানান, শুধু আগৈলঝাড়াই নয় বরিশালের মেহেন্দিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ করা হচ্ছে।  উপজেলা ভিত্তিক দেয়া লক্ষমাত্রা অনুযায়ী ধান ক্রয় করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD