বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
৩৫০০ জন প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার

৩৫০০ জন প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ৩৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষককে বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের
আয়োজনে ২০২২-২৩ রবি মৌসুমে ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি
প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী, হাইব্রীড জাতের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)শাহিনা পারভীন সীমা।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

কৃষি বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খাদ্য উৎপাদন বাড়াতে ও মাঠ পর্যায়ে কৃষি ব্যবস্থাপনা জোরদার করতে সরকারের কৃষি প্রনোদনার আওতায় ১৫০০ জন কৃষককে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ব্রী-৬৭, ব্রী-৯২, ব্রী-৭৪, ব্রী ৮৯ ও বীনা-১০ জাতের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) ও ১০ কেজি ডাই এমোনিয়াম ফসফেট (ড্যাপ) রাসায়নিক সার বিতরন করা হয়।  এছাড়া ২০০০ জন কৃষককে বিএডিসি’র হাইব্রীড জাতের এসএলএইট-এইচ জাতের ২ কেজি করে বিনামূল্যে বীজ বিতরন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD