সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
গৃহবধূর আত্মহত্যা

গৃহবধূর আত্মহত্যা

Sharing is caring!

অনলাইন ডেক্স: মুন্সিগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় ইঁদুর মারার ওষুধ খেয়ে নিপা বেগম এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের মা সালমা বেগম অভিযোগ করে বলেন, নিপার সাবেক স্বামী একই এলাকার কামালের ছেলে নুরুজ্জামান আমাকে ও আমার মেয়েকে গত ১১ ডিসেম্বর মারধর করে। আমার মেয়ের সঙ্গে তার আইনিভাবে ছাড়াছাড়ি হওয়ার পরও সে নিয়মিত আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। আমার মেয়ের বর্তমান স্বামী বিদেশে থাকার সুযোগে সে প্রায়ই নানা রকম ঘটনা ঘটাতো। অথচ সে নিজেও একাধিক বিয়ে করেছে। পরে এসব নিয়ে আমরা মুন্সিগঞ্জ সদর থানায় গত ১২ ডিসেম্বর একটি অভিযোগ করি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের কাছে আমরা বারবার গিয়েছি। পুলিশ বিচারের আশ্বাস দিলেও আমার মেয়ে বিচার না পেয়ে রাগে-ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নেয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এস এম ফেরদৌস জানান, শনিবার রাত ১০টার দিকে ইদুরের ওষুধ খাওয়া অবস্থায় ঐ নারীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতাল থেকে পরীক্ষা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু স্বজনরা তাকে এখানেই ভর্তি রাখেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান বলেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আজকে তার মৃত্যু হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি রোববার (১৮ ডিসেম্বর) ওই গৃহবধূ স্থানীয় বখাটেদের উৎপাতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। থানায় একটি অভিযোগ ছিল। পুলিশ তদন্ত করছিলো। এর মধ্যেই এ ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD