মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
আবাসিক হোটেলে মিলল নারীর লাশ

আবাসিক হোটেলে মিলল নারীর লাশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কুয়াকাটা লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝিলিক নামে একটি অখ্যাত আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে মহিপুর থানা পুলিশ খবর পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। এ সময় সঙ্গে থাকা যুবককে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, একদিন আগে স্বামী-স্ত্রীর পরিচয়ে এক যুবকের সঙ্গে ওই নারী আবাসিক হোটেল ঝিলিকের ২০৪নং কক্ষে ওঠেন। শনিবার সকাল থেকে কক্ষের দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা জানালা থেকে ওই নারীর লাশ ঝুলে থাকতে দেখেন।

হোটেলের সংরক্ষিত রেজিস্টারে সুজন, পিতা রফেজ সিকদার, মাতা আমেনা বেগম, বাউফল, পটুয়াখালী এবং স্ত্রী হিসেবে অজান্তা বেগম নাম লেখা রয়েছে।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, লাশের পোস্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এছাড়া হোটেল রেজিস্টারে উল্লেখ করা নাম পরিচয় নিয়েও সন্দেহ রয়েছে। ওই কক্ষ থেকে একটি স্মার্টফোন জব্দ করে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD