মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ড.মো.শহীদুল ইসলাম কলেজে মহান বিজয় দিবস’র আলোচনা সভা

ড.মো.শহীদুল ইসলাম কলেজে মহান বিজয় দিবস’র আলোচনা সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন: বরগুনার আমতলী ডক্টর মো.শহীদুল ইসলাম কলেজে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯তায় কলেজ মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী এবং গভর্নিং বডি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ড.মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ’র সাবেক অধ্যক্ষ আবদুস ছালাম হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং আরপাঙ্গাসিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন। এছাড়াও বক্তব্য রাখেন কলেজ’র শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের জন্য দেয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

কলেজ’র প্রতিষ্ঠাতা সভাপতি ড.মো.শহীদুল ইসলাম(সোহেল) বলেন, ২০০৮ সাল থেকে বরগুনা জেলার এই প্রত্যন্ত এলাকায় কলেজটি সুনামের সাথে পাঠদান পরিচালনা করছে।কলেজটি এমপিওভূক্ত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা , শিক্ষামন্ত্রী ড.দীপু মনি এবং স্থানীয় সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্রনাথ সম্ভুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD