বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

Sharing is caring!

অনলাইন ডেক্স: মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়ের সীমাখালী বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি বাস ধাক্কা দিলে ওই বাসের এক যাত্রী নিহত হন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মো. আলী (৫০)। তিনি নরসিংদী জেলার সানের বাড়ি গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় বাসের আরও তিন যাত্রী আহত হয়েছেন। তারা হলেন, লিয়াদ হোসেন (৩৪), মো. আমির হোসেন (২৭) ও শান্ত মোল্লা (২৫)। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিসারুল ইসলাম বলেন, মামুন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে নরসিংদী থেকে যশোরের উদ্দেশে আসছিল। সীমাখালী এলাকায় এসে বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

তিনি বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়ে তিনজন ভর্তি হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD